প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলার সাবেক সংসদ সদস্য (এমপি) ও মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।তোয়াবুর রহিম বিগত কয়েকদিন যাবৎ করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক।